Logoশরয়ী সমাধান
Cover image

প্রশ্ন-উত্তর

নামাজের সময় বেগানা পুরুষ থেকে পর্দা করার হুকুম

উত্তর দিয়েছেনঃ Hm Sulayman

১ ফেব্রুয়ারী, ২০২৬

Share Copy Link
প্রসঙ্গঃ
প্রশ্নঃ
১৩ বছরের একটা বাচ্চার সামনে নামাজ পড়েছি। আমার নামাজ কি হবে?তার সাথে কি পর্দা করতে হবে?
উত্তরঃ

বিসমিল্লাহির রহমানির রহীম।

সাধারণত বর্তমান পরিবেশ, আবহাওয়ার কারণে ১৩ বছর বয়সে বেশিরভাগ ছেলে বালেগ হয়ে যায়। তাই সতর্কতার দাবী হলো যথাসম্ভব অবশ্যই এজাতীয় ছেলের সামনে পর্দা করবে।

শরীয়তের দৃষ্টিকোন থেকে ছেলে বা মেয়ের বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হবার মূল নিদর্শন বীর্যস্খলন হওয়া। এটার বিভিন্ন আলামত আছে। ছেলে মেয়েদের সেটি স্বপ্নদোষের মাধ্যমে প্রকাশিত হতে পারে। ছেলেদের দাড়ি গোফ উঠার মাধ্যমে হতে পারে। বালেগ হবার উপরোক্ত আলামতগুলো যদি কোন ছেলে বা মেয়ের মাঝে প্রকাশিত না হয়, তাহলে সন্তানের বয়স পনের বছর হলেই উক্ত ছেলে মেয়ে বালেগ হয়েছে বলে ধর্তব্য হবে।

উল্লেখ্য যে: এমন বা প্রাপ্ত বয়স্ক ছেলের সামনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কারণ নামাজ আদায় হবার জন্য শর্ত হলো নিজের সতর ঠিক রেখে পবিত্র অবস্থায় সহীহ পদ্ধতিতে নামাজ পড়া। তবে সামনে বেগানা পুরুষ থাকার কারণে গোনাহ হবে।

দলীলসমূহ :

بلوغ الغلام بالاحتلام والجاریة بالاحتلام والحیض فإن لم یوجد فیہما شیئ فحتی یتم لکل منہا خمس عشرة سنة، بہ یفتی۔ (الدالمختار مع الشامی ۹/۲۲۵ زکریا)

Share Copy Link

© ২০২৬ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত

Facebook Group